প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২১:২৭
চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগ :
চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ভিজিট করলেন জাতীয় সংসদের অধিবেশন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেছেন।
|আরো খবর
গতকাল ১৩ জুলাই (সোমবার) চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী'র নেতৃত্বে চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেন। এ সময় সংসদে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
জাতীয় সংসদ অধিবেশন ভিজিটে অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বি এম হান্নান, গিয়াস উদ্দিন মিলন ও এএইচ এম আহসান উল্লাহ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চীেধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, আল ইমরান শোভন ও কাদের পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য ফারুক আহম্মদ, মো. নেয়ামত হোসেন, সিনিয়র সদস্য আলম পলাশ, হাসান মাহমুদ, প্রেস ক্লাবের সদস্য রাশেদ শাহরিয়ার পলাশ ও আল আমিন হোসাইন।
চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন ভিজিট করার সুযোগ তৈরি করে দেওয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এক প্রতিক্রিয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, এই প্রথম জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করলো চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এই সুযোগ তৈরি করে দেওয়ায় আমি চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ক্যাপসান-1: জাতীয় সংসদ অধিবেশন ভিজিট শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সাথে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ।








