রবিবার, ২৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২০:৫৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রুনুর দাফন

রেদওয়ান আহমেদ জাকির।।
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রুনুর দাফন
ক্যাপশন: মতলবে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ইউএনও কে. এম. ইশমাম। ইনসেটে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান।

মতলব দক্ষিণ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান তালুকদার রুনুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর বাড়ি নায়েগাঁও দক্ষিণ ইউনিয়নের শাহপুর গ্রামে। তিনি রোববার (২৮ জুন ২০২৬) সকাল ৬টায় নিজ বাসভবনে বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন।

আসর নামাজ শেষে বিকেল সাড়ে ৫টায় শাহপুর বাজার খানকা শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. ইশমাম রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান তালুকদার রুনুর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি এক ছেলে, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়