রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৬:০৮

ফরিদগঞ্জে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংবিরোধী মানববন্ধন

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংবিরোধী মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (২১ জুন ২০২৬) উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বেড়িবাজারে স্থানীয় এলাকাবাসী এবং মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া সন্তোষপুর মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাসান মো. সাইফুল্যাহ, স্থানীয় মসজিদের ইমাম ইসমাইল হোসেন, ইউপি সদস্য সুমন, স্থানীয় মিজানুর রহমান ও এমরান হোসেন জানান, ফরিদগঞ্জ উপজেলার সর্বত্র মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর এলাকাটি মাদকের ছোবলে আক্রান্ত। মাদকের কারণে প্রতিনিয়ত এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক কলহ লেগে রয়েছে। এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের স্থানীয় জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করতে হবে। একই সাথে মাদকের ভয়াবহতা রোধে রাত্রিকালিন পুলিশি টহল বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়