প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৭:৫৫
বালিয়া, চান্দ্রা ও শাহমাহমুূদপুরে খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
খালে পানি থাকলে তাপমাত্রা কমবে, গাছ লাগালে পরিবেশ বাঁচবে

প্রধানমন্ত্রীর নির্দেশনা "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচিকে সামনে রেখেই চাঁদপুর সদরের বালিয়া, চান্দ্রা ও শাহমাহমুূদপুর ইউনিয়নে খাল পুনঃখনন ও খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
শনিবার (২০ জুন ২০২৬) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ চাঁদপুরের আয়োজনে বালিয়া ও চান্দ্রা খাল সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ উদ্বোধন করেন চাঁদপুর সদর- হাইমচর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ।
উদ্বোধনকালে তিনি তাঁর বক্তব্য বলেন, কথা কম কাজ বেশি--সেই নেতার নাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪ মাস হয়েছেন প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড দিয়েছেন। তার মধ্যে চাঁদপুরও কিছু পেয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ইনশাল্লাহ এই বছরের মধ্যে কিছুটা পাবেন, বাকিটা আগামী বছর পুরোপুরি পাবেন।
তিনি বলেন, খাল কাটা কর্মসূচিতে সারা বাংলাদেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। চাঁদপুর সদরে ও শাহরাস্তিতে এসে খাল খনন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । খালের পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব আপনাদের। আমাদের মনে রাখতে হবে, খালে পানি থাকলে তাপমাত্রা কমবে, গাছ লাগালে পরিবেশ বাঁচবে।
তিনি আরো বলেন, সব দায়িত্ব পুরুষদের দিয়েন না, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী যারা হবেন, তারা এই বৃক্ষগুলো নিজেদের সন্তানের মতো দেখবেন । যেই বৃক্ষগুলো লাগানো হচ্ছে, আমরা পাঁচ বছর পরে এর সুবিধা পাবো। যারা অনলাইন জুয়া খেলবে এবং মোবাইলে জুয়ার অ্যাপস পাওয়া যাবে, তাদেরকে কঠোর শাস্তির আওতায় নেওয়া হবে। যে সকল ছেলেমেয়েকে পুলিশ আটক করবে, আগের সেই আওয়ামী লীগের শাসনামল নেই যে পুলিশকে ধমকিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। সুতরাং যারা মাদক এবং জুয়ার সাথে যুক্ত থাকবে তাদের প্রত্যেককেই জেলে যেতে হবে।
তিনি বলেন, ক্যান্সার ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রী তারেক রহমান সহযোগিতা করছেন। এবারের বাজেটে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যান্সার রোগীদের সেবার পরিমাণ জুলাই মাস থেকে এক লাখ টাকা করেছেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, স্থানীয় কৃষক ফয়েজুল্লাহ মিঠু ও হাফিজুল্লাহ গাজী।
বালিয়া ইউনিয়নে উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য চান্দ্রা ইউনিয়নের হরিপুর বাজারে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন এবং সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
একই দিন (শনিবার ) দুপুর ২ টায় অতি দরিদ্রদের জন্যে কর্মসংস্থান কর্মসূচির আওতায় চাঁদপুর সদর উপজেলার বিশ্ব খাল পুনঃ খনন ( ডাকাতিয়া নদী হতে ঘোষেরহাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত) প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক । বাস্তবায়নে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। এ সময় উপস্থিত ছিলেন শাহমাহমুূদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান সহ জেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি সভাপতি আকতার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দীন পলাশ, চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাব আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ সহ অন্য নেতৃবৃন্দ।
ইকরাম।








