রবিবার, ০৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৬:৩৮

RAiSE প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

​জসীমউদ্দীন (হৃদয়)।।
RAiSE প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

​চাঁদপুরে RAiSE প্রকল্প প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এক

মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (৭ জুন ২০২৬) জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল বিষয় ছিলো 'গবাদি পশু পালন, গরু হৃষ্টপুষ্টকরণ এবং হাঁস-মুরগি পালন'। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসা বিশেষজ্ঞ ডা. জ্যোতির্ময় ভৌমিক (DVM, SM, Poultry Pathology, BCS Livestock)। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন কেবল গ্রামীণ অর্থনীতিকেই সচল করে না, বরং দেশের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। RAiSE প্রকল্পের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এটি তরুণ ও প্রবাসী পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সাহায্য করবে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. বিপ্লব কুমার দে (DVM, MS Medicine, BCS Livestock), জেলা ট্রেনিং অফিসার, চাঁদপুর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সম্মানিত কাউন্সিলর রাবেয়া আক্তার। তিনি প্রশিক্ষণ শেষ করা নারীদের অংশগ্রহণ এবং তাদের উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষার প্রশংসা করেন।

​সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এক মাসব্যাপী প্রশিক্ষণ ও ব্যবহারিক শিক্ষার অভিজ্ঞতা শেয়ার করেন। আয়োজক পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থী হিসেবে আপনারা সকলে উপকৃত হলেই আমরা সার্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়