সোমবার, ০১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৮:০৪

মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের দাফন সম্পন্ন

মাহবুব আলম লাভলু।।
মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের দাফন সম্পন্ন
মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের জানাজায় উপস্থিত মুসুল্লিগণ (ইনসেটে দেলোয়ার হোসেন দানেশের ফাইল ছবি)।

মতলব উত্তর উপজেলার সর্ববৃহৎ ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের দু বারের নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) বাদ জোহর ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ জোহরার সামনে এ ইউপি চেয়ারম্যানের জানাজায় বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ পড়ান এবং জানাজাশেষে বিশেষ দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদা। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, সমাজসেবক ও রাজনীতিবিদ গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবাহান রানা, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ প্রধান, রাজনীতিবিদ হেলাল উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরসৌস, সাবেক জনপ্রতিনিধি মাহবুব আলম মিস্টার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ কবির হোসেন।

বাদ আসর স্থানীয় ছোট হলদিয়া গ্রামের মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুম এ ইউপি চেয়ারম্যানকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়ায় তাঁর নিজ বাড়িতে রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, দু পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়