প্রকাশ : ২১ মে ২০২৬, ২২:১৮
নিহত পুলিশ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা উপহার প্রদান

চাঁদপুর জেলায় কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে ২০২৫ সালে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
|আরো খবর
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।








