শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০১:১১

শহীদ কালাম খালেক সুশীল শংকর দিবস আজ

মো. মিজানুর রহমান
শহীদ কালাম খালেক সুশীল শংকর দিবস আজ

চাঁদপুরের প্রথম শহীদ কালাম, খালেক, সুশীল, শংকর দিবস আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৬)। ১৯৭১ সালে এই দিনে হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করার জন্যে চাঁদপুরের ক'জন বীর সন্তান পরিকল্পনা করেন কীভাবে চাঁদপুরকে শত্রুমুক্ত রাখা যায়। পরিকল্পনা করেন বোমা বানানোর। চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকায় পোদ্দার বাড়িতে একটি দোচালা টিনের ঘরে বোমা বানানো শুরু হয়। হঠাৎ একটি বোমা হাত থেকে খসে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মারা যান চার বীর সন্তান : কালাম,খালেক, সুশীল ও শংকর।

বিস্ফোরণে টিনের ঘরটি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় বাইরে থাকায় তাদের সঙ্গীয় ক'জন প্রাণে বেঁচে যান।

দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে শহীদ কালাম-খালেক- সুশীল-শংকর স্মৃতি সংরক্ষণ পরিষদ, চাঁদপুর।

সংগঠনের সভাপতি অ্যাড. মো. জহিরুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম শহীদ কালাম খালেক সুশীল শংকর দিবস উপলক্ষে শহীদদের স্মৃতিতে চাঁদপুর শহরের ট্রাক রোডে নির্মিত স্মৃতিস্তম্ভ

'মুক্তিসৌধে' সকাল সাড়ে ৮টায় শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে যোগদানের নিমিত্তে আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে (বাইতুল আমিন মসজিদের সামনে হকার্স মার্কেটের উল্টো দিকে) জমায়েত হওয়ার স্থান নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদে ৩ এপ্রিল পালনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসারের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান তালুকদার, কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদের সভাপতি অ্যাড. মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ভূঁইয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলার সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, উদীচী চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর পাটোয়ারী, উদীচীর সম্পাদক মণ্ডলীর সদস্য জাফর আহমেদ, ডাক্তার মাসুদ ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদ উপজেলা কমিটির সভাপতি অ্যাড. নাজমুল হোসেন।

দিবসটি পালনের লক্ষ্যে উদীচী অফিসে মুক্তিযোদ্ধা, সংস্কৃতি কর্মী ও শ্রমিক নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়