প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ২০:৪৮
ইয়ুথ ফোরাম বাংলাদেশ ও হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের মেহেদী উৎসবে মুখরিত প্রান্তিক শিশুরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বারের মতো মেহেদী উৎসব পালন করা হয়।
২০ মার্চ ২০২৬ রোজ শুক্রবার বিকাল ৩টায় ইয়ুথ ফোরাম বাংলাদেশ ও হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশন আয়োজনে চাদপুর জেলার ৩ নং কয়লা ঘাটে দুস্হ ও অসহায় শিশুদের নিয়ে এই মেহেদী উৎসব পালন করা হয়।
প্রায় ৫০জন শিশুর হাতে মেহেদী পরিয়ে দেওয়ার ক্ষেত্রে ইয়ূথ ফোরাম বাংলাদেশের সেক্রেটারি নিজেই কাজটি সম্পন্ন করেছেন। সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী, সদস্য সচিব আবু সাঈদ কাউছার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সহ সভাপতি নাজমুল ইসলাম সজীব,
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের উপদেষ্টা রুমি আক্তার, সেক্রেটারি রাইসা রহমান চাঁদমনি, সদস্য খাদিজা আক্তার, শিশু স্বেচ্ছাসেবক মোঃ আবু সাইফ আরাফাত প্রমূখ।








