রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের ইফতার ও অভিষেক

স্টাফ রিপোটার।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের ইফতার ও অভিষেক
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত সাবেক শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের ইফতার, বিদায় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় রেডচিলি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এতে

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. পেয়ার আহমেদ।

ক্লাবের চাঁদপুর শাখার সভাপতি অ্যাড. কামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ঢাকাস্থ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিল্লুর রহমান, সংগঠনের সদস্য ও এনএসআই চাঁদপুর-এর বিদায়ী সংবর্ধিত কর্মকর্তা আবু আব্দুল্লাহ, সংগঠনের সহ-সভাপতি, চাঁদপুর কোর্টের জিপি অ্যাড. এ. জেড. এম. রফিকুল হাসান রীপন , ইলেক্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মুশতাক আহমেদ খান, সেক্রেটারী মো. ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ খান রাজন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য অ্যাডভোকেট ভাস্কর দাস। অনুষ্ঠানে নবাগত কমিটির অভিষেক ও সংগঠনের সদস্যদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়