শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৯:৩৩

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কামরুজ্জামান টুটুল।।
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটনের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা সরোয়ার হোসেন মুন্সী ভুলু, একেএম সাহাবুদ্দিন শাহিন, সাংবাদিক সাখাওয়াত হোসেন, কলেজের প্রাক্তন শিক্ষক তপন কুমার পাল, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো. ইমাম হোসেন টিটু, সাবেক ছাত্রনেতা শাহবুদ্দিন সাবু, মিজানুর রহমান, জসিম উদ্দিন, রুমান গাজী, ছাত্রনেতা কাউছার আহমেদ সাগর ও আমিনুল হক আমিন।

সহকারী অধ্যাপক কাজী নাসির উদ্দীন ও নুরজাহান আক্তারের যৌথ সঞ্চালনায় সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. তাজুল ইসলাম ও তহুরা আক্তার, পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রীহা আক্তার ও মানপত্র পাঠ করেন সাদিয়া আফরিন মিম, অধ্যয়নরতদের মধ্যে বক্তব্য রাখেন মোবাশ্বেরা আক্তার ও মানপত্র পাঠ করেন কামরুন্নাহার মিতু। বিদায়ী সংগীত পরিবেশন করেন মরিয়ম আক্তার। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম বেপারী, আমির হোসেনসহ পৌর এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাধিক নেতা-কর্মী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাও. নূর মোহাম্মদ। গীতা থেকে পাঠ করেন প্রভাষক শিপন মজুমদার। অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ুন কবির সুমনসহ অন্যান্য অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়