প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৭:২৫
চাঁদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬-এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ—১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত প্রিলিমিনারি স্ক্রিনিং-পরবর্তী চাঁদপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়ে ১ম দিনের ইভেন্ট 'শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ' পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দিনব্যাপী নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
এ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।







