প্রকাশ : ১৮ মে ২০২৬, ২৩:০৬
আহমেদ হাসান আল-জায়েদ রিফাই ক্রিকেট বোর্ডের কাউন্সিলর

চাঁদপুরের ক্রীড়াঅন্তঃপ্রাণ কিছু মানুষের একজন আহমেদ হাসান আল-জায়েদ। রিফাই নামে তাঁর বহুল পরিচিতি। চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব সফিউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ পুত্র তিনি। ক্রীড়ার সাথে রয়েছে তাঁর বহুবিধ সংশ্লিষ্টতা। পদ-পদবী পাওয়ার লোভ কিংবা এর পেছনে সব কিছু ফেলে রেখে তাঁর ছোটাছুটি চোখে পড়েনি তেমন। অনেকদিন পর এবার তাঁর ভালোই মূল্যায়ন হলো। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এজন্যে চাঁদপুরে তাঁর ভক্ত-অনুরাগী-শুভাকাক্সক্ষী ও বন্ধুবান্ধব সকলে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্থানীয় পর্যবেক্ষক মহল ও ক্রীড়াবোদ্ধারা আহমেদ হাসান আল-জায়েদ রিফাইর এমন অধিষ্ঠানকে চাঁদপুরের সম্ভাবনাময় ক্রিকেট অঙ্গনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনেক ইতিবাচক বলে ভাবছেন।








