মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২৩:০২

ক্রীড়াচর্চায় মোবাইল ফোন প্রধান প্রতিবন্ধক

ক্রীড়া শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক

কামরুজ্জামান টুটুল
ক্রীড়াচর্চায় মোবাইল ফোন প্রধান প্রতিবন্ধক

মোহাম্মদ মোজাম্মেল হক। ক্রীড়া শিক্ষক হিসেবে হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন ২২ বছর ধরে। তিনি চাঁদপুর কণ্ঠের পাক্ষিক আয়োজন ‘ক্রীড়াকণ্ঠে’র মুখোমুখি হয়েছেন গত রোববার (১৭ মে ২০২৬)। কিছু প্রশ্নের জবাব দিয়েছেন সাবলীলভাবে, যা নিচে পত্রস্থ করা হলোÑ

ক্রীড়াকণ্ঠ : আপনি ক্রীড়া শিক্ষক হিসেবে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন বিপিএড পাস করাসহ আপনার অতীত

ক্রীড়া-নৈপুণ্যের জন্যে, না অন্য কোনো যোগ্যতার কারণে? কতোদিন ধরে আপনি কর্মরত আছেন এখানে?

মোহাম্মদ মোজাম্মেল হক : আমি ক্রীড়া শিক্ষক হিসেবে ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পেয়েছি। হ্যাঁ ক্রীড়া-নৈপুণ্যের জন্যে এবং নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে ২০০৪ সালের নভেম্বরে নিয়োগপ্রাপ্ত হই। সেই থেকে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি।

ক্রীড়াকণ্ঠ : আপনার প্রতিষ্ঠানে কি প্রতিদিন ক্লাস শুরুর পূর্বে সমাবেশ বা অ্যাসেম্বলি হয়? সেটা কি আপনি পরিচালনা করেন?

মোহাম্মদ মোজাম্মেল হক : হ্যাঁ, প্রতিদিন ক্লাস শুরুর আগে বিদ্যালয় মাঠে সমাবেশ বা অ্যাসেম্বেলি করা হয়।

ক্রীড়াকণ্ঠ : শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনি জেলা/উপজেলা ক্রীড়া অফিসের নির্দেশনা, প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা অনুসরণ করেন, না নিজের খেয়াল খুশিমত করেন?

মোহাম্মদ মোজাম্মেল হক : শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আমি জেলা/ উপজেলা ক্রীড়া অফিসের নির্দেশনা এবং প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা শতভাগ অনুসরণ করে থাকি।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনি বিদ্যালয়ে ক্রীড়াচর্চার ব্যাপারেই বেশি ব্যস্ত থাকেন, না প্রতিদিন শ্রেণী-পাঠদানে ব্যস্ত থাকেন? আপনি প্রতিদিন কতোটি শ্রেণীতে পাঠদান করেন তথা ক্লাস নেন? কোন্ কোন্ শ্রেণীতে কোন্ কোন্ ক্লাস?

মোহাম্মদ মোজাম্মেল হক : ক্রীড়াচর্চার ব্যাপারেই বেশি ব্যস্ত থাকি এবং কিছু সময় পাঠদানে ব্যস্ত থাকি। আমি প্রতিদিন ২/৩ টি ক্লাস নেই। নবম এবং দশম শ্রেণীর ইতিহাস ক্লাস নিয়ে থাকি।

ক্রীড়াকণ্ঠ : আপনার বিদ্যালয়ে কী কী ক্রীড়া সরঞ্জাম আছে? আপনাকে যদি ৩ থেকে ৭দিনের মধ্যে আপনার প্রতিষ্ঠানের ফুটবল/ ক্রিকেট দল নিয়ে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয়, আপনি সেটা পারবেন কি?

মোহাম্মদ মোজাম্মেল হক : আমার বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম, গোলক, চাপাতি নিক্ষেপ ইত্যাদির সরঞ্জাম রয়েছে। আল্লাহর রহমতে আমি ৩ থেকে ৭ দিনের মধ্যে চেষ্টা করে ফুটবল/ক্রিকেট দল গঠন করে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারবো।

ক্রীড়াকণ্ঠ : আপনি আপনার প্রতিষ্ঠানে যোগদানের পর কখনও কি আন্তঃশ্রেণী ফুটবল/ ক্রিকেট বা অন্য টুর্নামেন্টের আয়োজন করেছেন? না করে থাকলে করার পরিকল্পনা আছে কি?

মোহাম্মদ মোজাম্মেল হক : আমি প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে এ পর্যন্ত অনেক বার আন্তঃদেশীয় ফুটবল/ ক্রিকেট টুর্নামেন্ট আযোজন করেছি।

ক্রীড়াকণ্ঠ : আপনার প্রতিষ্ঠানে দাবা, ক্যারাম ইত্যাদি ইনডোর গেমসের ব্যবস্থা আছে কি?

মোহাম্মদ মোজাম্মেল হক : দাবা, ক্যারাম ইত্যাদি ইনডোর গেমস্- এর ব্যবস্থা আছে।

ক্রীড়াকণ্ঠ : ক্রীড়াচর্চায় মোবাইল ফোন প্রধান প্রতিবন্ধক, না অন্য কিছু?

মোহাম্মদ মোজাম্মেল হক : আমি মনে করি মোবাইল ফোন প্রধান প্রতিবন্ধক।

ক্রীড়াকণ্ঠ : আমাদের প্রশ্নমালার বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন।

মোহাম্মদ মোজাম্মেল হক : আমি মনে করি শারীরিক শিক্ষা বইটি ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণী পর্যন্ত যদি বাধ্যতামূলক করা হয় তাহলে শিক্ষার্থীরা শরীরচর্চায় আরো উদ্বুদ্ধ হবে এবং ক্রীড়া শিক্ষকদের জন্যে প্রতিবছর রিফ্রেসার্স কোর্সের আয়োজন করলে খেলাধুলার নতুন নতুন নিয়মনীতি জানতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়