প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩
বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া

'গণতন্ত্রের মা', তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
|আরো খবর
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হল রুমে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিমউদ্দীন।উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সেলিমুস সালাম, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা বিএনপি, থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
ক্যাাপশান - সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপিসহ অন্যরা। ছবি : ইয়াসিন ইকরাম।








