বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৯:৩৩

জেলা খেলাফত মজলিসের আলোচনা সভায় সভাপতি তোফায়েল আহমেদের আহ্বান

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখা। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্যায়, জুলুম ও বৈষম্যহীন কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “শুধু শাসক পরিবর্তন করলেই জনগণের প্রত্যাশা পূরণ হয় না। ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।”

খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি এস এম সুলতান আহমাদের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইম, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর খান।

এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মহিউদ্দিন, কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, হেলাল উদ্দিন, তাকি ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

আলোচনা সভাশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

ক্যাপশন:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা সভাপতি তোফায়েল আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়