প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:২৭
হজ পালনে সৌদি আরবে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন পবিত্র হজ পালনে সৌদি আরবের পবিত্র মক্কায় পৌঁছেছেন।
|আরো খবর
রোববার (৩ মে ২০২৬) সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে যাত্রা করেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারতসহ হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে শাহজালাল মিশন ঈদের পর জুন মাসের প্রথম দিকে দেশে ফিরবেন। আল্লাহ যেন তাঁকে সুস্থ ও হেফাজতে রাখেন এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারেন দলীয় নেতাকর্মীসহ সবার কাছে
সে দোয়া কামনা করেন তিনি।








