মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৫

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

অনলাইন ডেস্ক
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত সৈয়দ রেজাউল করীমের বাসায় যান। এর আগে রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭ আসনে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে একটি আসনে বিজয়ী হয়েছেন এ দলের প্রার্থী। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়