শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২০:২৬

ফরিদগঞ্জের চান্দ্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি ভালো ছাত্র হতে হবে

.......অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান

নুরুল ইসলাম ফরহাদ।।
শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি ভালো ছাত্র হতে হবে

ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবের রহমান। সব ক'টি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জের কৃতী সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. হাবিবুর রহমান।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। সকাল ১০টায় সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থী ও তাদের গর্বিত মায়েদের সংবর্ধনা এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

সকাল সাড়ে এগারোটায় চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, এডিসি শাহাদাত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাবুদ্দিন সাবু পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আল নূর প্রিন্স। সাড়ে বারোটায় চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানেও একই অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি ভালো ছাত্র হতে হবে। বর্তমানে মোবাইল একটি মহামারী। এই মহামারীর ক্ষতির দিক জাতি সহসাই বুঝতে পারবে। এই ডিভাইসটি জাতিকে মেধাশূন্য করে দিচ্ছে। অন্তত পরীক্ষার কয়েক মাস মোবাইল থেকে দূরে থাকতে হবে। জীবনে সফল হওয়ার জন্যে ৮০/৯০ মার্কের প্রয়োজন নেই। প্রয়োজন হলো যেটা পড়ছি সেটা

বুঝেশুনে পড়ছি কিনা। বুঝেশুনে পড়ে ৬০/৭০ মার্ক পেলেই যথেষ্ট। বিসিএস দিতে গিয়ে অনেকেই ঝরে পড়ে। কারণ তারা হাইস্কুল জীবনে ফাঁকিবাজি করেছে। মায়েরা ডিভাইসের বিষয়ে ছেলেমেয়েদেরকে কিছু বলতে পারে না। কারণ তারা নিজেরাই এটাতে আসক্ত। খোঁজ নিয়ে দেখেন এই পৃথিবীতে যে সকল মানুষ সফল হয়েছেন, জাতির কাছে সম্মানিত হয়েছেন, তাদের সবার মা ছিলেন এক একজন ভালো মানুষ। এ সমাজে মায়েদের অনেক গুরুত্ব। মা ভালো তো সন্তান ভালো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়