রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫:৫৬

ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত অটোবাইক চালক গ্রেপ্তার

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত অটোবাইক চালক গ্রেপ্তার

স্কুলে পৌঁছে না দিয়ে নির্জন স্থানে নিয়ে দ্বিতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত অটোবাইক চালক ছিদ্দিক হাওলাদার (৪০)কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। গত ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে জঘন্য এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ তাকে আটক করতে সমর্থ হয়। অভিযুক্ত ছিদ্দিক হাওলাদার চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামের নানু হাওলাদারের ছেলে ও পেশায় তিনি ব্যাটারিচালিত অটোবাইক চালক। গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে হন্যে হয়ে খুঁজে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ্ বলেন, ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অটোবাইক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তি ও নানান কৌশল কাজে লাগিয়ে আমরা প্রথমে অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হলে সে অপরাধের কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃতকে রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অটোবাইকে যাত্রী হিসেবে ওঠে। এ সময় সুযোগ বুঝে অটোবাইক চালক একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শুক্রবার (১৪ আগস্ট) থানায় মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়