মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৭:২৬

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফরিদগঞ্জের রিমন মেহেদী

ফরিদগঞ্জ ব্যুরো।।
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফরিদগঞ্জের রিমন মেহেদী

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্যে অনুষ্ঠিত মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রিমন মেহেদী। তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের একটি স্বনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বাংলাদেশ পুলিশে কর্মরত, মা গৃহিণী। ভাই-বোন ছয় জনের মধ্যে রিমন মেহেদী চতুর্থ।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে তিনি উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই তিনি এলাকার সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তার উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে রিমন মেহেদী এখন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীন যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার যোগ্যতা অর্জন করেছেন।

নিজের এই সাফল্যের প্রতিক্রিয়ায় রিমন মেহেদী বলেন, দীর্ঘদিনের পড়াশোনা ও কঠোর পরিশ্রমের পর এই সাফল্য অর্জন করতে পেরে আমি গর্বিত। এটি আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দেশে আইনের পেশার মাধ্যমেই দেশের মানুষের সরাসরি উপকার করা সম্ভব, তাই এই আইন পেশাকে বেছে নিয়েছি।

বর্তমানে রিমন মেহেদী ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি নিজ জেলা ফরিদগঞ্জের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়