শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২০:৪১

সাহিত্য একাডেমি, চাঁদপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরানবাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

স্টাফ রিপোর্টার
সাহিত্য একাডেমি, চাঁদপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরানবাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সাহিত্য একাডেমি, চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দশদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেব রোববার (৫ জুলাই ২০২৬) বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

চাঁদপুর শহরের পুরান ওছমানিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা অসচ্ছল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করবেন। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হবে।

সংগঠনের মহাপরিচালক কাদের পলাশ অসচ্ছল ও অসহায় মানুষদের নির্ধারিত সময়ের মধ্যে ওছমানিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

সাহিত্য একাডেমি, চাঁদপুরের আয়োজিত এ মানবিক উদ্যোগে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করবেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়