প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬:৪১
স্ত্রীর চিকিৎসার্থে সাত দিনের ছুটিতে সিঙ্গাপুর যাচ্ছেন শিক্ষামন্ত্রী

সাত দিনের ছুটিতে সিঙ্গাপুর যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাতায়াতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বা এর আশেপাশে কোনো তারিখে মোট সাত দিনের জন্যে তিনি ছুটিতে থাকবেন।
|আরো খবর
সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি আদেশে এ তথ্য জানা যায়। মোট পাঁচটি শর্তের ভিত্তিতে তিনি এ ছুটি পেয়েছেন। শর্তগুলো হলো— এই সফরের সব ব্যয় মন্ত্রী ব্যক্তিগতভাবে বহন করবেন; এ বিষয়ে সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা থাকবে না; তিনি অনুমোদিত সময়ের বেশি বিদেশে অবস্থান করবেন না; তার স্ত্রী মিসেস নাজমুন নাহার বেবী তার সঙ্গে সফরসঙ্গী হবেন এবং তিনি ১৭ মার্চ বা নিকটবর্তী কোনো তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৩ মার্চ বা নিকটবর্তী কোনো তারিখে সফর শেষে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।








