শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫

বিবর্ণ সমাজ

খোকন চন্দ্র মজুমদার
বিবর্ণ সমাজ

খোকন চন্দ্র মজুমদার বিবর্ণ সমাজ

বিস্তীর্ণ পৃথিবী খণ্ডিত অবয়ব

অস্তিত্বের সনে যুদ্ধ,

তুমি, আমি আমরা সবাই

পরস্পর পরস্পরে ক্ষুদ্ধ।

আলোহীন দিবস কালহীন রজনী

স্বপ্নরা লুকায় গর্তে,

ক্ষনেক ফুলকি অনেক চেতনার

ঝলকানি দেয় মর্ত্যে।

সভ্যতার মস্তকে রাহুর ছায়া

সমাজ ঢেকেছে কাদা,

মানবতা খুঁজে একটু জোছনা

সত্য অমানিশায় বাঁধা।

ইন্দ্রনীল থেকে ইন্দ্র পতন

পরিবেশ হারায় পরি,

শুদ্ধ সমাজ বিবর্ণ বর্ণ

মানবতা পদাঘাতে মরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়