শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২

জন্মদিন—অস্তিত্বের প্রথম সংবাদ

মো. তানজিদ কোতয়াল
জন্মদিন—অস্তিত্বের প্রথম সংবাদ

মো. তানজিদ কোতয়াল জন্মদিন—অস্তিত্বের প্রথম সংবাদ

আজ আমার জন্মদিন—অথচ উৎসবের আগে নত হয় মন,

ভাবি—কী অপার দয়ায় পেলাম এই জীবন।

আমি তো ছিলাম না কিছুই, ছিলাম অদৃশ্য এক সম্ভাবনা,

তুমিই তো অস্তিত্ব দিলে—হে রব, তুমিই আমার ঠিকানা।

লাখো কোটি শোকরিয়া তোমার, হে পরম স্রষ্টা,

তোমার ইচ্ছাতেই তো পৃথিবীর বুকে আমার আসা।

মাটি দিয়ে গড়ে দিলে, দিলে প্রাণের স্পন্দন,

চোখে দিলে আলো, মনে দিলে স্বপ্নের অনুরণন।

কত নিখুঁত তোমার সৃষ্টি—আয়নায় তাকালে বুঝি,

আমার প্রতিটি অঙ্গ যেন তোমার কুদরতেরই খুশি।

যে সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করে প্রতিদিন,

তার প্রতিটি কণা তো তোমারই দান—তোমারই ঋণ।

শ্বাসে শ্বাসে যে জীবন, সে-ও তোমার আমানত,

হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার রহমতের ইশারত।

জন্মদিন তাই শুধু বয়স বাড়ার কোনো দিন নয়,

এ দিন মনে করায়—জীবনটা তোমারই দেওয়া পরিচয়।

যতদিন বাঁচি, যেন তোমার শুকরিয়াতেই কাটে পথ,

অহংকার নয়—হৃদয়ে থাকুক বিনয়ের নীরব রথ।

শেষ প্রহরেও যেন বলতে পারি কাঁপা কণ্ঠে—

হে আমার রব, তোমার দানেই এসেছিলাম,

তোমার দয়াতেই ফিরছি তোমারই স্নেহে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়