প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১
কী লিখবো আমি?

শিউলী আচার্য্য কী লিখবো আমি?
কি লিখবো আমি, সবই এলোমেলো।
শীতের প্রেম যদি কুয়াশার সাথে না হয়ে বর্ষার সাথে হয়।
হেমন্তের ভালোবাসা সোনালি রোদের সাথে না হয়ে যদি বৃষ্টির সাথে হয়।
তবে কী লিখবো আমি?
যদি যুবতীর সাথে যুবকের হয়ে সম্বন্ধ না হয়ে কোনো এক জমিদার বৃদ্ধের সাথে হয়, অর্থলোভে। তবে কী কবিতা লিখবো আমি?
যদি মানুষ জাতি হয়ে বর্ণবাদ নিয়ে মানুষে মানুষে হয় হানাহানি, কী শিক্ষা দেবো আমি?
তবে কী—
যদি মরীচিকায় ঢাকা পড়ে যায় কোনো এক তরুণীর নিঃস্বার্থ ভালোবাসা, স্বামী নামক চরিত্রহীন লম্পট পশুর কারণে,
তবে কী গল্প লিখবো আমি?








