শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২

এম. এম. শরফুদ্দিনের কবিতা

অনলাইন ডেস্ক
এম. এম. শরফুদ্দিনের কবিতা

পুতুল খেলা

তোমার বর আমার কনে

পুতুল খেলার মেলা

ইস্কুল ছুটি হলে সবাই

মাঠে বিকাল বেলা।

তোমার বাড়ি মোদের বাড়ি

পাড়া-পড়শি ভাই

খেলা শেষে সাঁঝের আগে

সবাই বাড়ি যাই।

খেলাধুলা করি যখন

মন ভালো থাকে তখন

পড়ার সাথে খেলাও চাই

চল ইস্কুলে যাই।

ঘুমের সকাল

সকাল হলো ডাকছে বাবা

ওঠো সোনা মণি

ঘুম ছেড়ে ভাই যখন উঠি

পাখির ডাক শুনি।

আরাম ভেঙ্গে মক্তবেতে

বিদ্যা শিখি ভাই

নীতি শিখি দুষ্টুমিও

এক সাথে-তেই পাই।

ভোর বেলায় উঠলে পরে

মনটা থাকে ভালো

অবহেলায় দিন কাটবে না

ফুটবে মনের আলো।

শৈশব স্মৃতি

ছোটবেলায় খেলার জন্যে

মন ছটফট করে

দল বেঁধে সব খেলা করতাম

পাড়ায়-বাড়ি ঘুরে।

পুতুল নিয়ে হতো খেলা

ঝগড়াও তো হতো

এক নিমিষেই ভুলে যেতাম

অবুঝ মনের ক্ষত।

চাচাতো বোন জেঠাতো ভাই

ঘরে-বাইরে খেলি

শৈশবের এই মধুর স্মৃতি

কেমন করে ভুলি?

আদর

পিতা-মাতার আদর নিয়ে

শিশুর জীবন শুরু

আদর করে আপন যারা

করেন শিক্ষা গুরু।

শুয়ে থাকলে বেশি আদর

কমে যখন বসে

হাঁটতে গেলেই শাসন আসে

চোখ রাঙানি কষে।

ইস্কুলেও আদর পাবে

মানলে সকল কথা

অবাধ্যতা আনবে ডেকে

কেবল অবহেলা।

কর্মে ভালো কাজ দেখালে

রাখবে মনে জাতি

নীতি নিয়ে চললে জ্বলবে

চরম সুখের বাতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়