প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
শরৎমাখা
আবু ইউসুফ

শরৎ আসে, নীল আকাশে
মেঘ ভাসে দূর বাতাসে।
বিকেল নামে, আলো হেসে
কাশ ফুল দোলে নদীর পাশে।ধান খেতে হাওয়া বহে
পাখি ডাকে মধু মোহে।
রোদ মেখে গাঁও হাসে
মন ছুটে যায় দূর দেশে।শিশির জমে ঘাসের গায়ে
শরৎ মাখা বিকেল নায়ে।
হলদে আলো পড়ে মুখে
অনেক মানুষ হাসে সুখে।







