প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
অকৃতকার্য

মনির হোসেন খান অকৃতকার্য
আমি তো ভাই ফেল করলাম তুমি করলে পাস, কেমন করে পাস করলে জানে সবাই জানো তুমি সাব্বাস সাব্বাস।
কেমন করে কেমন করে মনে ভীষণ প্রশ্ন জাগে উত্তর নেই, দক্ষিণও নেই তুমি দেখি সবার আগে।
এখন দেখি তুমিই হলে খুবই সুফি, এ-কূল তোমার সে-কূল তোমার, এরই কী নাম সুক্ষ্ম কারচুপি।
ছল করে বল করে পার হলে ভাই তরী, আমি না হয় ভালো নেই তুমি কী ভাই সুখে আছো খুব আহামরি?
আমি কাঁদি তুমি হাসছো হাসো গাল পুরে, ওই দেখা যায় পতন তোমার নয়কো বহুদূরে।
কী যে তোমার কথামালা
কী অপরূপ ছলাকলা,
মুগ্ধ আমি মুগ্ধ সবাই,
গুণ গেয়ে যাই আমরা সদাই।
শুনে তুমি মহাখুশি,
ভুলে গেছো আছে অন্ধকার অমানিশি।আমি তো ভাই ফেল করলাম তুমি করলে পাস, কেমন করে পাস করলে জানে সবাই জানো তুমি সাব্বাস সাব্বাস।








