শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪

বিশে বিষ

ইকরা আহম্মেদ
বিশে বিষ

ইকরা আহম্মেদ বিশে বিষ

সাতাশে জুলাই, ফিরে এলো পুনরায়;

জীবনের খাতায় যুক্ত হলো নতুন এক ঋণের বোঝায়!

বিষপূর্ণ বিশে আজ রাখলাম পা,

তবু বুকের ভেতর জমা কত না স্বদিচ্ছা।

হারানোকালে ভেবেছিলাম ;

হইনা কেনো বড়!

আজ বড় হতে হতে ভাবি,

কেনো যে হলাম বড়!

ভেবেছিলাম জীবন বুঝি সহজ এক পাথ,

স্বপ্নের ডানায় ভর করে পূর্ণ হবে আখ্যান।

সময়ের কাছে শিখেছি নতুন নতুন পাঠ,

তাই প্রতিটি মোড়েই অপেক্ষা করে অজানা আঘাত।

আজ পূর্বের দিকে তাকালেই দেখি,

সুখের চেয়ে দুঃখ ছিলো বেশি।

কত রাত কাটিয়েছি নিঃশব্দ অন্ধকারে,

যুদ্ধ করেছি নিজেরই সাথে একাকী প্রহরে।

চোখের অশ্রু মুছে মুখে এঁকেছি হাসি,

ভেতরে ঝড় বয়ে গেলেও বলছি-ভালো আছি।

জীবন আমাকে দিয়েছে বিষের পেয়ালা,

তিক্ততার স্বাদে হয়েছি আমি পরিপূর্ণতা!

হতাশা আমায় ঘিরে ধরেছে,হারিয়েছি পথ;

তবুও থামাইনি চলার ধরণ।

কারণ বুঝেছি, পালিয়ে গেলে থামে না সংগ্রাম;

লড়াই করেই লিখতে হয় নিজের নাম।

প্রতিটি ক্ষত দিয়েছে নতুন পরিচয়,

প্রতিটি ব্যর্থতা শিখিয়েছে জয়ের প্রত্যয়।

জীবন মানেই লড়াই,নয় কোনো মিথ্যা কাব্য;

তাই থেমে না গিয়ে হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়