প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯
হারানো বেলা
ইকরা আহম্মেদ
এই দিনে এসে বুঝি আজ,
কতই না রঙিন আলোয় মোড়ানো ছিল শৈশবসাজ।
দুঃখ ছিলো ক্ষণিকের মেঘ,
হাসি যেনো ঢেউয়ের মেলা।ছিলো না কাঁধে দায়িত্বের ভার,
চাইতো না কেউ হিসেব-নিকাশ।
দুপুর গড়াতেই মাঠের পথে,
বন্ধুদের সাথে ছুটে চলা—
হারিয়ে গেছে সেই দিনগুলো,
রয়ে গেছে শুধু স্মৃতির ভেলা।মায়ের ডাকে ভাঙ্গতো ঘুম,
ভোর বেলাও ছিলো আনন্দঘটা।
আজ এত মানুষ পাশে থেকেও যেনো;
আমি বড্ড একা!সময় বড় নিষ্ঠুর যেনো,
বদলে দেয় সবই;
ফিরে আসবে না জেনেও,
মনে করি হারানো দিনগুলি।
ইচ্ছে করে আবারো হই ছোট্ট সেই শিশু ;
শুধু মনে হয় থেমে থাকে না কালবেলাগুলো।








