শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৮

ধবল বক ও পানকৌরি

মানিক দাস
ধবল বক ও পানকৌরি

কবি নজরুল সড়কের পাশে

প্রেসক্লাব আর জেলা প্রশাসক বাসভবন

হেঁটে গেলেই গায়ে পড়ে বিষ্ঠা

উপরে তাকাতেই মন ভরে যায়, ধবল বক আর পানকৌরির দেখা।

জেলা প্রশাসকের ভাগ্য সুপ্রসন্ন

এমন বাসভবনে পাখিদের বিচরণ

মুগ্ধ সবাই বিকেলের কলকালিতে

ধবল বক আর পানকৌরির ডানার শব্দে।

সকাল হলেই তারা ডানায় ভর করে

দিক দিগন্তে উড়ে চলে বাসা ফেলে

যেথায় জলাশয় সেথায় বিচরণ

বিকেরের পর সন্তানের জন্য মুখে আহার নিয়ে ফিরে আসে নীরে।

ধবল বক ও আর পানকৌরি

ব্যস্ত হয়ে পরে সন্তানদের আহার দিতে

আম্ল পল্লবের ডালে ডালে তাদের বাসা

ক্লান্ত শরীরে ডানা মেলে সন্তানদের আদর স্নেহ।

দূর থেকে তাকালেই

জেলা প্রশাসক আম্ল পল্লব

সাদা কালোর সংমিশ্রণ

ধবর বক আর পানকৌরির যেন মিলনমেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়