শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬

আকিব শিকদারের কবিতা

অনলাইন ডেস্ক
আকিব শিকদারের কবিতা

মুখ ও মুখোশ

অজ্ঞাতে-অবচেতনে করি যেসব পাগলামি

সেটাই আসল আমি।

বিনা বিবেচনায় মানুষ যা করে, তা তার প্রকৃত রূপ।

অতি নিখুঁত ভেবে-চিন্তে যা করে মানুষ

সেটা তার মুখোশ।

মুখের উপর লাগানো কৃত্রিম ধোঁয়াশা ধুপ।

খেয়াল বিষয়ক যুক্তি

খেয়াল বিষয়টা নেড়িকুত্তার পিঠে মনিবের পা রাখার মতো;

পা যতক্ষণ ধীরে চলবে কুই-কুই, পা যখন জোরে চলবে

কেওও... কেওও...।

আমার এ যুক্তি চোখ বন্ধ করেই মানবে অনেকে;

অনেকে ভেবে-চিন্তে নেবে, বিপক্ষ-যুক্তিও দেখাবে

কেউ কেউ।

ঈষৎ খেয়ালের নরম খোঁচায় যে হাসে মুচকি হাসি

বৃহৎ খেয়ালের ঝামার ঘষায় তার মুখেই ফোটে ক্রোধান্বিত

ঘেউ... ঘেউ...।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়