প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৩
চাওয়া

মনির হোসেন খান চাওয়া
আমি চাঁদ হতে চাই না, সূর্য হতে চাই আপন আলোয় জ্বলবো বলে,
আমি আসামি হতে চাই না সাক্ষী হতে চাই, সত্যটা জানাবো বলে।
আমি মেঘে ঢাকা আকাশ হতে চাই না, বৃষ্টি হতে চাই সোনালী ফসল ফলাবো বলে।
আমি পায়ের নুপুর হতে চাই না, কপোলের টিপ হতে চাই রুপের সৌন্দর্য্য বাড়াবো বলে।
আমি কাঠি হতে চাই না, আমি রং তুলি হতে চাই তোমায় ক্যানভাসে ধরে রাখবো বলে।
আমি তিমির রাত্রি হতে চাই না, শুভ্র আলোর ভোর হতে চাই পথভ্রষ্টকে শুভ সকাল দেখাবো বলে।
আমি হলুদ কিংবা নীল হতে চাই না, আমি সবুজ হতে চাই সবুজ একটা বাংলা গড়বো বলে।








