শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:০৩

তুষার আচার্য্যরে দুটি কবিতা

অনলাইন ডেস্ক
তুষার আচার্য্যরে দুটি কবিতা

ভাগ্য নদী

অনন্ত স্টেশনের প্ল্যাটফর্মে মানুষেরা দাঁড়িয়ে থাকে, নিজেদের অপেক্ষা আসার ভান করে।

কারও হাতে ডিগ্রি,

কারও হাতে ধর্ম,

কারও হাতে পতাকা।

তবু সবার চোখে একই ক্লান্ত ক্ষুধা।

ট্রেন আসে।

কিছু মানুষ উঠে যায় ক্ষমতায়,

কিছু মানুষ কাটা পড়ে পরিসংখ্যানে।

লাউডস্পিকারে সভ্যতার ঘোষণা বাজে,

আর নিচে

এক শিশুর কান্না ধূলোয় মিশে যায়।

অদ্ভুত এই সমাজ...

এখানে মানুষ বাঁচে কম,

নিজের গুরুত্ব প্রমাণ করতেই বেশি সময় ফুরিয়ে যায়।

***

পৃথিবীর ঘাম

ধানক্ষেতে

একজন কৃষকের পিঠ

আস্তে আস্তে

নদী হয়ে যায়।

কারখানার সাইরেন

লোহার ভেতর

মানুষের হাড় গলায়।

রাত হলে

মজুরের হাত থেকে

উধাও হয় রুটির গন্ধ।

তখন বুঝি-

পৃথিবীর ঘাম

জল নয়, আসলে

মানুষের

অদৃশ্য জীবন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়