শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:০২

তপন-এর কবিতা

অনলাইন ডেস্ক
তপন-এর কবিতা

মনযমুনা-৬৯

রোদ্দুরসোনার আগুন পোড়ায়

ত্রাহি ত্রাহি রবে পৃথ্বী

হাঁসফাঁস করে গাছের পাতা, মাঠে ফুটিফাটা মৃত্তি

গিন্নি বলছে, রান্নার গ্যাসে সাশ্রয় কত আজ

চায়ে জল দিয়ে বারান্দায় দি, রোদ্দুরে ফোটে চা।

মনযমুনা-৭০

গরমদিনে কী যে হাঁসফাঁস

পৌঁছে গেলাম মেঘের বাড়ি

বলি, ও মেঘ, যাবে চলো,

নইলে দিলাম শতেক আড়ি

দেখছ না সব দরদরিয়ে

কপাল বেয়ে ঘামছে কেমন

মেঘবিহনে তারাই এখন করছে নিত্য ঘামবর্ষণ।

মনযমুনা-৭৩

তুমি আসবে-আসবে বলে অপেক্ষায় আছি

কত তৃষিত মুহূর্ত

তোমার জন্য এই তাপিত দুপুর এত মনোরম

তুমি এলে অন্তরে ফুটে উঠবে আয্ররাগমণি।

মনযমুনা-৭৪

এসো চলে এসো মেঘদূতগুলি, বরষো, ওহে বরষো

পুড়ে-খাক-হওয়া বাঙালি জীবনে

নিয়ে এসো কিছু হর্ষ

মেঘদূত এলো হেলে দুলে দুলে

ফেলে গেল ছিটেফোঁটা

বলে গেল, আজ এইটুকু থাক, জষ্টিমাসের কোটা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়