শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:০০

ওই সে আসে হরষে

অলোক সেন
ওই সে আসে হরষে

গণিত বেঁধেছে বাসা পথেঘাটে

সেই বীজে মগ্ন কেউ

কেউ মুগ্ধ পার্টিতে ও সরল সিঁড়িতে

মাটিতে পড়ে না পা সে গূঢ় নিয়মে।

যোগে ও বিয়োগে তর্ক বহু, তার্কিক অনেক

গালে তাল লাগিয়ে তারা এ ওকে পাড়ে;

হরমুজে তরমুজে কোনো মিল নেই জেনে

সকলেই ভাবে গণিত কী কাজে লাগে!

ঝাপসা বোধ, পাঠান্তরে শুধু বারবার মোছা, দেওয়াল লিখন, ব্লাকবোর্ড।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়