প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৭
পেট ব্যথার অভিযোগ

লখনউতে এক হাকিমের চেম্বারে এক ভদ্রলোক এলেন পেট ব্যথার অভিযোগ নিয়ে।
হাকিম বুঝলেন-এটা কোষ্ঠকাঠিন্যের কেস।
হাকিম জিজ্ঞেস করলেন: “আপনার বাড়ি কত দূরে ?”
রোগী: “দুই কিলোমিটার।”
হাকিম ক্যালকুলেটরে কিছু হিসেব করলেন, আর একটা বোতল থেকে চার চামচ ওষুধ এক বাটিতে ঢাললেন।
হাকিম আবার জিজ্ঞেস করলেন: “গাড়িতে এসেছেন, না হেঁটে ?”
রোগী: “হেঁটে।”
হাকিম আবার হিসেব করে বাটি থেকে একটু ওষুধ কমিয়ে দিলেন।
হাকিম: “বাড়ি কোন তলায় ?”
রোগী: “তৃতীয় তলায়।”
আবার কিছু হিসেব করে হাকিম একটু ওষুধ ফেলে দিলেন।
হাকিম: “শেষ প্রশ্ন-আপনার বাড়ির গেট থেকে টয়লেট কত দূরে?”
রোগী: “বিশ ফুট।”
হাকিম একবার শেষ হিসেব করলেন, আরেকটু ওষুধ কমিয়ে দিলেন, তারপর বললেন:
“আগে টাকা মিটিয়ে ওষুধ খেয়ে নিন, তারপর একটানা বাড়ি ছুটুন, কোথাও থামবেন না। পরে আমাকে ফোন করবেন।”
রোগী ঠিক সেইমতো করলেন।
অর্ধঘণ্টা পরে ফোন এল দুর্বল গলায়-
“হাকিম সাহেব, ওষুধ তো দারুণ কাজ করেছে, কিন্তু একটা হিসেব করতে ভুল করেছেন-পায়জামার দড়ি খোলার সময়টা যোগ করতে ভুলে গেছেন!”








