বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:৪৪

নিজের ক্ষেতের আখ রাস্তায় রাস্তায় বিক্রি করে লাভবান মনির মোল্লা

কৃষিকণ্ঠ প্রতিবেদ
নিজের ক্ষেতের আখ রাস্তায় রাস্তায় বিক্রি করে লাভবান মনির মোল্লা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ গ্রামের কৃষক মনির মোল্লা নিজের জমিতে চাষ করা আখ কেটে রাস্তায় রাস্তায় ফেরি করে বিক্রি করছেন। এতে একদিকে যেমন নিজের উৎপাদিত আখ সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন, অন্যদিকে বাজারের তুলনায় ভালো দাম পেয়ে লাভবানও হচ্ছেন তিনি।

চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগাদী এলাকায় দেখা যায়, একটি ভ্যানে করে নিজের ক্ষেতের আখ নিয়ে বিক্রির জন্যে বের হয়েছেন মনির মোল্লা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আখ বিক্রি করছেন তিনি। প্রতি পিস আখ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করছেন বলে জানান মনির মোল্লা।

মনির মোল্লা বলেন, “নিজের জমিতে আখ চাষ করেছি। বাজারে পাইকারের কাছে বিক্রি না করে নিজেই রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করি। এতে ক্রেতারা তাজা আখ পান এবং আমিও তুলনামূলক ভালো দাম পাই। ফলে পরিশ্রম একটু বেশি হলেও লাভও বেশি হয়।”

তিনি আরও জানান, আখ চাষে জমি প্রস্তুত, চারা রোপণ, পরিচর্যা ও শ্রমিকের পেছনে খরচ রয়েছে। তবে সরাসরি ক্রেতার কাছে বিক্রি করায় সেই খরচের পাশাপাশি নিজের শ্রমের মূল্যও কিছুটা উঠে আসে।

স্থানীয়রা বলেন, রাস্তায় তাজা ও নিজের জমিতে উৎপাদিত আখ বিক্রি হওয়ায় অনেকেই আগ্রহ নিয়ে কিনছেন। কৃষকের এ ধরনের সরাসরি বিক্রয় পদ্ধতি মধ্যস্বত্বভোগী কমিয়ে কৃষকের ন্যায্য দাম পাওয়ার সুযোগ তৈরি করছে।

নিজের ক্ষেতের ফসল নিজেই ভোক্তার কাছে পৌঁছে দিয়ে মনির মোল্লার এই উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্যেও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়