সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:১৬

মানুষ ও জলতত্ত্ব

অনলাইন ডেস্ক

মুহাম্মদ জাকির হোসেনের কবিতা মানুষ ও জলতত্ত্ব

জলের নিজস্ব কোনো রঙ নেই বলে

জল পাত্রের বৈশিষ্ট্যে সমুজ্জ্বল;

পাত্রের রঙে নিজেকে সমর্পিত করে

জল কখনো সাদা, লাল, হলুদ এবং

অন্যান্য সুবিধাবাদী ভূমিকায়

জলকে পাত্রস্থ করে জলমৌলরঙ বদলায়

মানুষ; মানুষের কাছে জল শিখে নেয় ‘জ’ ...তত্ত্ব;

মানুষের এ শিক্ষা মানুষকে শিখিয়ে

মানুষের ওপর ভর করে জল; তখন

নিজের রঙ থাকা সত্ত্বেও মানুষ সর্পিল

বর্ণচোরা সাজে

জলস্বভাবী মানুষ ভোগে জলতত্ত্বে

...জলযোগে, জলরোগে!

মুহাম্মদ জাকির হোসেন : কবি। সিনিয়র সাংবাদিক। মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক (অব.)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়