প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:১৮
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা
মহাউপকার
(উৎসর্গ : প্রশাসনের ন্যায় ও আচারনিষ্ঠ কর্মকর্তা মতলব দক্ষিণের ইউএনও কে এম ইশমাম
শ্রদ্ধাস্পদেষু...)
সমুদ্রজলে হাবুডুবু খাওয়া
মহাবিপন্ন আমার আকুতি শুনে
কেউ একজন আমায় উদ্ধার করল
যৌক্তিক মানবিকতায়এ যাত্রায় বেঁচে গেছি ভাবতেই দেখি
সেই উদ্ধারকারী আমায় ছুড়ে মারছেন
তপ্ত আগুনে;
দাহনের দহনক্রিয়ায়
আমি পুড়ে খাক;ফিনিক্সের মতো ভস্ম থেকে
জেগে উঠার ফেরে
এখন নিয়ত চোখ রাখি
অদৃশ্য ক্যালেন্ডারে।
মুহাম্মদ জাকির হোসেন : কবি। সিনিয়র সাংবাদিক।
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের
সহকারী অধ্যাপক (অব.)।
৩১৯, দক্ষিণ কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর।






