প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:৩২
পাঠক ফোরামের কবিতা

এম আই কে সৈকত আরেকটু থেকে যাও
তুমি না থাকলেও তো আমি এমনই থাকবো।
তাহলে আরেকটু থেকে যাও।
চলে যেতে হবে জেনেও তো কত আয়োজন করি,
ভবিষ্যতের আয়োজন।
আমাদের ও আয়োজন হোক, হোক সীমিত।
পূর্ণতা কি আর সবে পায়? তবে আয়োজনে দোষ কী?তুমি না থাকলেও তো আমি এমনই থাকবো।
তাহলে আরেকটু থেকে যাও।
আচ্ছা থাকুক! আয়োজন না হয় নাই হোক,
আমাদেরও মিশে থাকা হোক,
যেভাবে মিশেছে আকাশ আর সমুদ্রের নীল।
হোক শুভ্র সাদা মেঘের মত, সবুজ ঘাসে ছায়ার মত।
সবে কি সবটা পায়? তবে মিশে যেতে দোষ কী?তুমি না থাকলেও তো আমি এমনই থাকবো।
তাহলে আরেকটু থেকে যাও।
মিশে যদি নাইবা গেলে, আমাদেরও দেখা হোক,
যেভাবে দেখা হয় শান্ত নিবিড় বাতাসের সাথে,
যেন চোখ বুঝে আপন নীড়ে ভেসে যেত চায়।আমাদের দেখা হোক বা না’ই হোক।.
আমাদের একটুকু কথা হোক।
যেমন কথা বলে ভৌমরেরা,
যেন ফুল তার সবটা বিলিয়ে দেয় মধুভরে।তুমি না থাকলেও তো আমি এমনই থাকবো।
তাহলে আরেকটু থেকে যাও।
যেন আরো ক’টা দিন গুনে গুণে স্বপ্ন বুনে তুলে রাখি।
কারণ কল্পনায় মানুষ বেশি সুখী।মো. আবু ইউসুফ খাঁটি মুসলমান
নবীর উম্মত হইতে হলে
হও রে খাঁটি মুসলমান
গাও রে সবাই
আল্লাহর জয়গান।যার কুদরতে জগৎ সৃষ্টি
আকাশ-বাতাস-সাগর-বৃষ্টি
সৃষ্টি মানবকূল
তারে চিনতে করি না যেন ভুল।সারা জাহানের তিনি খালিক
তিনি মালিক
সবই তাহার অধীন শালিক
তিনি স্রষ্টা তিনি দ্রষ্টা মহাশক্তিধর
মরণ-বাঁচন নির্ভরতা তারই উপর।সকল জ্ঞানের উৎস তিনি, শ্রেষ্ঠ ধীমান তার প্রতি রাখতে হবে শক্ত ঈমান।
তিনি এক ও অদ্বিতীয় আপনা থেকে সৃষ্টি
অতুল্য তার কৃষ্টি সমকক্ষ নাই
তাইতো সৃষ্টিকূলের সবাই মিলে তার গুণগান গাই।নিশ্বাসে নিশ্বাসে তার একত্মবাদে করতে হবে বিশ্বাস
বিশ্বাস করতে হবে তার প্রেরিত কুতুব রাসুল গনে
রাখতে হবে কিয়ামত মনে।
আখেরে বিশ্বাস, গায়েবে বিশ্বাস, মরণে বিশ্বাস
তা হলেই ফেলতে পারবে স্বস্তির নিশ্বাস।খায়রুল আলম আনন্দের প্রস্থান
সমুদ্রসমান অপূর্ণ স্বাদ
শূণ্যালয়ে তোমার উষ্ণতার ছোঁয়া
চোখে গঙ্গা বয়, মায়ার পক্ষ
ছিঁড়ে খায় আমার বক্ষ।বক্ষ উদরে পাহাড় চাপে
নিশ্বাস বন্ধ হয়ে তৃষ্ণা আসে,
তোমায় খুঁজে, সেই তৃপ্তি,
শেষ দেখা, সন্ধাকূলে সমাপ্তি।জলে ও ডাঙ্গায়, দালান কুটুরিতে
দূর্বাঘাসের মরু-বালুকায়,
বিদায় বংশী বাজ, প্রাণের অন্তরালে,
চিত্ত গহীনে, মরুঝঞ্ঝা চলে।ভাঙ্গা নৌকার জীর্ণশীর্ণ পালে,
চোখে হারানোর যেই দোল,
ধাক্কা দিয়ে যায়, এই বক্ষে,
হায়, কেয়ামত ঘটে যায়।








