শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৯:৪০

আল-আমিন একাডেমী বাবুরহাট ক্যাম্পাসে নবীনবরণ

আল-আমিন একাডেমী বাবুরহাট ক্যাম্পাসে নবীনবরণ
আব্দুল্লাহ আল মামুন

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ বাবুরহাট ক্যাম্পাসের নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. রুহুল আমিন ও সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল আউয়াল, ইনচার্জ, আল-আমিন একাডেমি, বাবুরহাট ক্যাম্পাস। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক, আল-আমিন একাডেমি, বাবুরহাট ক্যাম্পাস। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মনির হোসেন, সহকারী শিক্ষক। অনুষ্ঠানে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত এ বছরের সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, দেশের গান ও গজল পরিবেশন করে। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাবুরহাট ক্যাম্পাসের এই অনুষ্ঠানটি অত্র এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়