রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৭

রক্তে কেনা লাল-সবুজ

মুহাম্মদ কাউছার আলম রবি
রক্তে কেনা লাল-সবুজ

মুহাম্মদ কাউছার আলম রবি

রক্তে কেনা লাল-সবুজ

উৎসর্গ : ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার প্রতি।

পঁচিশের সেই কালরাত যখন নামলো আঁধার পুরে,

হায়নার দল মেতেছিল রক্ত-পাগল সুরে।

শহর থেকে গ্রাম-গঞ্জ আর সবুজ বাংলার বুক,

নিমেষেই হলো ছারখার সব, মলিন হলো মুখ।

কৃষক ফেলে হাল-জোয়াল, শ্রমিক ছাড়লো কল,

ছাত্র-যুবা হাতে নিলো মরণ-পণ দল।

মায়ের আঁচল ছিঁড়ে তারা চললো রণের সাজে,

স্বাধীনতার স্বপ্ন তখন বুকের বাঁশি বাজে।

পাকহানাদার পিশাচ হয়ে চালালো যে থাবা,

রক্তনদী বইলো দেশে, দেখলো অবাক বাবা।

নির্যাতিতা বোনের আঁখি, শহিদ ভাইয়ের প্রাণ,

এক হয়ে সব গাইলো শেষে মুক্তিরই জয়গান।

পূর্ব পাকিস্তান ছিঁড়ে জুটলো জয়ের মালা,

নয় মাসের সেই রক্তে মিটলো মনের জ্বালা।

মানচিত্র পেলো প্রাণ, পেলো নতুন নাম,

বাংলাদেশ মমতাময়ী, লাখো শহিদের ধাম।

আজকের এই প্রিয় দেশ, উন্নয়নের পথে,

গড়ছি নতুন ইতিহাস সোনার বিজয় রথে।

অত্যাচার আর শিকল ছিঁড়ে উড়লো লাল-সবুজ,

ভুলবো না সেই ত্যাগ আমরা, হবো না পথ-অবুঝ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়