প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:০২
স্বাধীন নিঃশ্বাস
মো. রহমত আলী
স্বাধীন নিঃশ্বাস মো. রহমত আলী
দিন-দিন কেমন যেন !
আকাশের নীলিমা ধূসর হয়ে আসছে,
বুঝতে পারছি না আমরা নিষ্ঠুর স্বভাবে।দিনে-দিনে কেমন যেন !
জমিন অদ্ভুত বিপন্ন হতে চলেছে,
কেঁপে উঠছে ক্ষণে-ক্ষণে পাহাড় পর্বত।দিনরাত এ কেমন !
নির্দয় আঘাত চলছে নির্মম ধারাবাহিক
কৌশলে, মজলুমের ওপর জুলুম।রাতদিন এ কেমন !
গর্জন সমুদ্রের নাকি মেঘের না আবার
বজ্রপাতের, এ-তো যুদ্ধের বৃদ্ধ দামামা।পৃথিবীতে মজুদ যত মারণাস্ত্র,
বন্দী করে রাখো কারাগারে,
আজাদ করে দাও,
মানবিক-মানবতা স্বাধীন বাতাসে॥মো. রহমত আলী : খালিশপুর, খুলনা, বাংলাদেশ।






