প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:১৮
রমজানের পূর্ণতা

নার্গিস আক্তার রমজানের পূর্ণতা
বছর ঘুরে আসে রমজান।
রমজানে আমরা সবাই
ইবাদতে মশগুল থাকি।
রমজানে রোজা রাখি সবাই।
হালাল খাবার হালাল রোজগার
কয়জনের ঘরে পাই।থাকি রোজা করি ইবাদত।
হালাল খাবার ছাড়া কবুল হবে কি?
হালাল খাবার খাওয়া এবং খাওয়ানো
ইবাদতের পূর্ণতা।
রোজা থাকি আমরা ভালো ভালো
খাবার খাই গরিবের দিকে কজন চাই।নিজে কিছু খাই তার থেকে কিছুদিন।
হালার টাকায় খেয়ে রোজা থাকুন।
হালাল খাবার ছাড়া রোজা থাকা,
না থাকা একই কথা।ইবাদত কি এতই সহজ?
মন দিয়ে বলি শুনুন মুমিন মুসলমান
সৎভাবে জীবন যাপন করে চলুন
নেই তো কোন অভাব।
কবুল করুন রোজা।ইফতার সেহেরী
রমজানে রোজা রাখুন, হে মুমিন মুসলমান।
রোজা রাখা ইবাদত।
ইবাদত অর্থ সেবা করা।
নিজেকে কষ্ট দিয়ে অন্যের কষ্ট উপভোগ করা
রোজার মূল উদ্দেশ্য।
গরিবের কষ্ট, পশু-পক্ষী
জীবজন্তুর পেটের ক্ষুধার কষ্ট
পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করার নাম ইবাদত।
ইবাদত অর্থ নিজে ভালো
থাকা, পেট পুরে খাওয়া নয়।
অন্য প্রাণীর কষ্টকে উপলব্ধি
করাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য।
সততার সঙ্গে চলা হালাল আহার
করার নামই রোজা।
রোজা মানুষের ভুল সংশোধনের সংবিধান এবং চাবি।আজ ঈদের দিন
আজ আমাদের খুশির ঈদ।
আনন্দ বইছে মুখে
মানুষ অনেক দুঃখে।
জিনিসপত্রের দাম বেশি
তবুও বইছে মুখে হাসি।
হৃদয় কোনে ব্যথা নিয়ে
ঈদ বইছে আনন্দ উল্লাস দিয়ে।
ঈদ আসলে খরচ বাড়ে,
খোকা খুকু বায়না ধরে।
সাধ্য নেই যে মনের ঘরে।
টাকা-পয়সার দাম নেই।
মন কিনতে টাকা চাই।
হাতে নেই টাকা কড়ি
মনের ঘরটা দিলাম দড়ি।
মা বাবার ঘুম নেই মুখে নকল হাসি।
মনের ঘরে বাজে বিষের বাঁশি।
হইহুলায় কেটে গেল ঈদটা।
সুখ দুঃখ লয়ে কাটে দিনটা।








