রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭

পাদুকাশূন্য

খায়রুল আলম
পাদুকাশূন্য

খায়রুল আলম পাদুকাশূন্য

প্রভাতে পাদুকাশূন্য পদধ্বনি

রক্তিম অরুণ-আলো,

শহিদের রক্তে রঞ্জিত পথে

বাকস্বাধীনতা নিয়ে এলো।

হে বাংলা! তুই আমার প্রাণ,

তুই আমার অগ্নিগান,

মায়ের কণ্ঠের মধুর বাণী

তোরেই করি সম্মান।

শৃঙ্খল ভেঙে, ভয়কে ধরি

উঠেছিল বীরের দল,

বুকের রক্তে লিখেছিল তারা

বাংলাই মোদের সম্বল।

বাংলা আমার বিদ্রোহী সুর,

বাংলা আমার শক্তি,

এই ভাষাতেই জয়গান,

এই ভাষাতেই মুক্তি।

ভাষার দীপে জ্বেলে রাখি

জাতীর অগ্নিশিখা,

বিশ্বের বুকে তুলে ধরি

বাংলার দীপ্ত শিখা।

একুশ মানে জাগ্রত প্রাণ,

একুশ মানে জয়,

ভাষার তরে জীবন দিতে

বাঙালির মনে ভয় নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়