প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬
একুশ

হানজালা দিপু একুশ
একুশ শুধু সংখ্যা নয়,
একুশ একটি বর্ণ,
একুশ মানেই স্বর ব্যঞ্জন,
বাংলা ভাষার স্বর্গ।একুশ মানে ভাষা আন্দোলন,
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
একুশ মানেই ভাষা শহীদের রক্তে,
বাংলা ভাষার মুক্তি পাই।একুশ মানে পাহাড় তলির মরন ডালে,
রক্তাক্ত কৃষ্ণচূড়া ফুল,
একুশ মানে ছেলে হারা মায়ের,
দুঃখের নাইকো কুল।একুশ মানে দামাল ছেলেরা,
ছিনিয়ে এনেছে জয়,
একুশ মানে প্রভাত ফেরিতে,
রক্তিম সূর্যদয়।একুশ মানে প্রভাত ফেরিতে,
ভাই হারানোর গান,
একুশ মানে বাংলা বর্ণে
জুড়িয়ে যায় যে প্রাণ।ভাষা শহীদের শ্রদ্ধা নিবেদনে,
আমায় নিও গো সঙ্গে,
আমি আবার ফিরে আসতে চাই,
স্বর ব্যঞ্জন-এর বঙ্গে।








