প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫
বাংলা মায়ের মুখ
রোকেয়া ইসলাম বাংলা মায়ের মুখ
রাতের আকাশ থেকে নক্ষত্ররা কি দারুণ খসে পড়ে
তাহাদের নাম জুড়ে আঁকা হয় অ আ ক খ
আরো কত কিছু; আমার মায়ের মুখ
আমি রফিকের শার্ট হাতে বসে থাকি
বসে থাকি ভাষার মিনারে; বইমেলায়,
কৃষ্ণচূড়ার ডালে একটি শালিক কী অচঞ্চল
আমি মাকে ডাকি মা মাগো
আমার মায়ের মুখ যেন জোছনা ভেজা
আমি একুশে’র দেহ থেকে ঘ্রাণ পাই; রক্তের ঘ্রাণ
আর শাণিত করি আমার গ্রীবা
একুশ আমার মা, একুশ আমার শ্রাবণ প্লাবণ
আমি ভেসে যেতে যেতে গেয়ে চলি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
তারপর আমার হাতে কেবলই বাংলা ভাষা
ইতিহাস হয়ে ওঠে...








