রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪

অমর একুশ

কনক কুমার প্রামানিক
অমর একুশ

কনক কুমার প্রামানিক অমর একুশ

বছর বছর একুশ আসে

ভাইয়ের আত্মত্যাগে,

কষ্টার্জিত মায়ের ভাষায়

দেশপ্রেম ওঠে জেগে।

বায়ান্নর ঐ একুশ তারিখ

কেমনে থাকি ভুলে,

যুদ্ধে নামে তরুণ দামাল

বুকের ছাতি ফুলে।

ভাষা দিবস একুশ তারিখ

কষ্ট জাগে মনে,

প্রভাতফেরির করুণ সুরে

ব্যথা ক্ষণে ক্ষণে।

ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট

ঝরে তাজা রক্ত,

একুশ তারিখ চির অমর

সাহস মাখা অক্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়